সর্বশেষ আপডেট : ২৪ মিনিট ৪৬ সেকেন্ড আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, যিনি বর্তমানে বাহিনীর উপ-প্রধান হিসেবে কর্মরত আছেন।

নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর আগামী ৩০ জুন নতুন দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ।

তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাহিনীর প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা যায়।

নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর প্রধান অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন উপ-প্রধান পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন এই নিয়োগ আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: