সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুইদিন ধরে সর্দি-কাশি, গৃহবধূকে বাড়িছাড়া করল প্রতিবেশীরা

সাতক্ষীরায় দুদিন ধরে সর্দি-কাশি হওয়ায় এক গৃহবধূকে (৩০) বাড়ি থেকে বের করে দিয়েছে প্রতিবেশীরা। সাত বছরের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে মঙ্গলবার (৭ এপ্রির) দুপুরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই গৃহবধূ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার জানান, ওই গৃহবধূর দুদিন আগে সর্দি ও কাশি শুরু হয়। করোনা সন্দেহে আজ তার প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে বের করে দেন। তার স্বামী কক্সবাজারে চাকরি করেন বলে ওই গৃহবধূ জানিয়েছেন। সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে তার।

ডা. মানস কুমার আরও জানান, দুপুরের দিকে ওই গৃহবধূ হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তার কাছে টাকাও ছিল না। এরপর তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোগীর সিমটম দেখে করোনা মনে হচ্ছে না। আবহাওয়াজনিত কারণে বা অন্য কারণে তার সর্দি-কাশি হতে পারে। তবুও আগামীকাল (বুধবার) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার নমুনা আইইডিসিআরে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে জানতে ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। সূত্র: জাগোনিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: