সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ৪২ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো, মৃত্যু ১১৮

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও পেরিয়ে গেছে একশো। গত ২৪ ঘন্টায় দেশটিতে সাত শতাধিক লোক নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে রেকর্ড ৩২ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

করোনা নিয়ে তথ্য প্রকাশকারী আন্তর্জাতিক জরীপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে চার হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ১১৮ জনের।

মোট আক্রান্তের ৩০ শতাংশই গত মাসে দিল্লির নিজামউদ্দিনে তাবলীগ জামায়াতে সমবেত হয়েছিলেন।

দেশটিতে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ জনের। তারপরেই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে ৫৭১ জন করোনায় আক্রান্ত আর দিল্লিতে আক্রান্ত ৫০৩ জন।

বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: