সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনা সন্দেহে নীলফামারীতে ১২ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাস সন্দেহে নীলফামারীতে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার এই নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের মাইক্রোবাইলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে এই নমুনার পরীক্ষা করা হবে।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, জেলার ৬টি উপজেলায় দুজন করে ১২জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হলো। শনিবার (৪ এপ্রিল) এই ১২ জনের নমুনার রির্পোট পাওয়া যাবে।

তিনি বলেন, এমও-ডিসি, এমটি ইপিআই ও এমটি ল্যাবের সমন্বয়ে গঠিত ৬টি টিম এ জেলায় কাজ করছে।

গত ২৪ ঘন্টায় আবার নতুন করে হোম কোয়রেন্টাইনে যুক্ত হয়েছেন ৫ জন। বর্তমানে রয়েছেন ৮৬ জন। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে ২৫৭ জনের। তারা সবাই সুস্থ আছেন,- বলেন তিনি।সূত্র : জাগো নিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: