সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনার প্রভাব দেখিয়ে বেশি দামে চাল বিক্রি করায় জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে করোনা ভাইরাসের প্রভাব দেখিয়ে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনীর মহেশগঞ্জ চালের বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় চৌমুহনী খাদ্য বিতানকে ২৫ হাজার টাকা ও মেসার্স সুকান্ত বিকাশ সাহাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিয়া ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।সূত্র : জাগো নিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: