![]()


সিলেট নগরের জিন্দাবাজারে প্রতিপক্ষের ছরিকাঘাতে নজরুল ইসলাম মুন্না (২১) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জিন্দাবাজার কাজী ইলিয়াস গলির মুখে এ হামলার ঘটনা ঘটে।
নিহত যুবক নজরুল ইসলাম মুন্না নগরের চৌকিদেখির রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কয়েকজন যুবক নজরুল ইসলাম মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারী কয়েকজনকে সনাক্ত করে তাদের নামও বের করেছে। তবে ঠিক কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।