সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে ঘুষের টাকাসহ কারখানা পরিদর্শক আটক

চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শক পলাশ কুমার দাশকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি প্রতিষ্ঠান থেকে ঘুষ হিসেবে নেয়া ১০ হাজার টাকাসহ পলাশ কুমার দাশকে আমরা হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগতভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: