![]()

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি দুইদিনের সরকারি সফরে সিলেট আসছেন আজ। মন্ত্রী বিমানযোগে সিলেট পৌঁছে মৌলভীবাজার যাবেন। বেলা ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট আঞ্চলিক স্কাউট কোষাধ্যক্ষ মরহুম সবম দানিয়ালের শোকসভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।
বিকেল ৫টায় মৌলভীবাজার সার্কিট হাউজে টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। মন্ত্রী আগামীকাল শনিবার বড়লেখায় বিভিন্ন সরকারী ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মন্ত্রী সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।