সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লাখ টাকার কৈবল মাছ!

চিত্রবিচিত্র ::

১৩৭ কেজি ওজনর সামুদ্রিক একটি কৈবল মাছ বিক্রি হয়েছে ১ লাখ পাঁচ হাজার টাকায়। শুক্রবার খুলনা মহানগরীর রূপসা বাজারে মাছটি বিক্রি হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা পাইকারী মাছ বাজারে দেখা মেলে বিশালাকৃতির কৈবল মাছটির। এত বড় মাছের কথা শোনার পর বাজারে উৎসুক জনতা ভিড় জমায়।

সাতক্ষীরার তালা উপজেলার মৎস্যজীবী গোবিন্দ সরকার জানান, সম্প্রতি গভীর সমুদ্রে ‘বেন্টি’ জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈবল মাছ দেখেননি বলেও জানান তিনি।

বাজার কমিটির সদস্য মো. রমজান আলী হাওলাদার জানান, মাছটি এসেছিল সোহান ফিস নামে একটি আড়তে। প্রথমে মাছটির দাম উঠেছিল ৬০ হাজার টাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি আমরা ৫০ জন মিলে কিনে বাজারে কেটে ভাগ করে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: