সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ৪৪ সেকেন্ড আগে
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার
সুযোগ নেই: ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, পতিত আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগে পতিত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পেয়েছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকার দায়ী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিলটি নগরীর শেখঘাট পয়েন্ট থেকে শুরু হয়। নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়।

থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।

মিছিলে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রাফিদ ও আব্দুল হাকিম, জামায়াত নেতা মোয়াজ্জেম হোসাইন, মাজহারুল ইসলাম, আব্দুর রহমান, কামরুজ্জামান, অলিউর রহমান সাদ্দাম, ফয়েজুল ইসলাম, ডা. মোবারক হোসেন, শ্রমিক নেতা জাবেদ আহমদ, আব্দুল হামিদ রিপন, সমাজসেবী আব্দুল কাদির ও শাহিন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। তাঁরা আরও বলেন, দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

বক্তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস থেকে মন্ত্রী-এমপিদের বাসাবাড়িও রক্ষা পাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে জাতীয় ঐক্য সুসংহত করতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: