সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রবাসীর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের

মন্ত্রিসভার অনুমোদন পেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত : শ্রমমন্ত্রী

প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের অর্ধেক বহন করতে চায় সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুপযুক্ত (আনফিট) কর্মীকে উপযুক্ত (ফিট) দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: