সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ৫ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

ডেইলি সিলেট ডেস্ক ::

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক সঠিকভাবে না জানায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানান নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেক শ্রমিক সঠিকভাবে জানতে পারেননি। এ কারণে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘোষিত মজুরি সম্পর্কে শ্রমিকদের কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রয়োজন।

তিনি বলেন, যেসব এলাকায় আন্দোলন এখনো কমছে না, সেখানে রাজনৈতিক বিবেচনা এবং বাইরে থেকে উসকানির বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনেক কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক না থাকায় শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে। মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের কাছে প্রয়োজনীয় বার্তা না পৌঁছানো ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যাও এর জন্য দায়ী।

বাবুল আখতার বলেন, আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে যেসব কারখানায় এখনো শ্রম অসন্তোষ চলছে, সেখানে রাজনৈতিক বিবেচনা ও বাইরে থেকে উসকানির বিষয়টিও রয়েছে।

শ্রমিক নেতা বলেন, মজুরি বোর্ডের সভা আবার হবে, নতুন করে মজুরি নির্ধারণ করা হবে; এমন নানান গুজব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে। এসব গুজবের কারণে কিছু কারখানায় এখনো আন্দোলন চলছে। তবে আজকের সবচেয়ে ভালো দিক হলো, আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে।

এ সময় তিনি জানান, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন অনেকটা কমে আসছে। এখনো যারা আন্দোলন করছেন তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে আন্দোলনে উসকানি বন্ধের তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামোতে কোনো শ্রমিকের বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না। কারও ক্ষেত্রে এর চেয়ে বেশি, এমনকি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।

বাবুল আখতার আরও বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর তা করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও নির্ধারণের জন্য বিকল্প কোনো ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: