সর্বশেষ আপডেট : ২৪ মিনিট ৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তুরস্কে ফের বৈঠকে বসছেন তারেক রহমান-এরদোয়ান

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের ফাঁকে আগামী ১২ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। দুই মাসের কম সময়ের ব্যবধানে শীর্ষ পর্যায়ের এই বৈঠক ঢাকা-আঙ্কারার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এটি কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর নয়, বরং আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে একটি সাইডলাইন বৈঠক। তাই এখানে বগুড়ায় ড্রোন কারখানা নির্মাণ বা বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মতো সুনির্দিষ্ট বড় কোনো চুক্তির চেয়ে মূলত সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হবে।

এরদোগান ছাড়াও এই সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, আজারবাইজানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একাধিক সফর বিনিময় হয়েছে এবং পারস্পরিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে ঢাকা ও আঙ্কারা একমত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘২+২ বৈঠক’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: