সর্বশেষ আপডেট : ৯ মিনিট ২৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকায় স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ধানমন্ডি সিটি কলেজ লাগোয়া এক স্থান থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিরকুট দেখতে পান সংবাদকর্মীরা। এরপর পুলিশে খবর দিলে তারা স্থানটি ঘিরে রাখে।

বেলা সাড়ে ১২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে পৌঁছায়।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “ককটেল উদ্ধার হয়েছে।”

৩২ নম্বরে ককটেলের সঙ্গে চিরকুট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওটা চিঠি না; একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।”

এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সেগুলো উদ্ধার করে নিয়ে যায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

এর আগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরে আমাদের একটি টিম গেছে। সেখান থেকে সিটি কলেজে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: