সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের সাবেক ছাত্র দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তিরা আন্দোলন-সংগ্রামে অর্জিত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনকে আরও গতিশীল করতে পারেন। তাঁদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে সাবেক ছাত্র দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের বিজয় ত্বরান্বিত করতে সাবেক জনশক্তিদের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। নিজেদের দায়িত্ব ও কর্তব্য উপলব্ধি করে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

রোববার (৮ নভেম্বর) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি ও দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জুনেদ আহমদ ও সিদ্দিক আহমদ, কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, পেশাজীবী ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুর রশিদ এবং যুব ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।

এ ছাড়া শিক্ষাশিবিরে থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের সাবেক ছাত্রনেতারা অংশ নেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: