সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৫৬ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহজালাল জামেয়া ইসলামিয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে জামেয়া ক্যাম্পাসে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, উদযাপন কমিটি গঠন, পুনর্মিলনী আয়োজনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ আব্দুস শাকুর। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, প্রাক্তন শিক্ষক এনামুল হক ও শহীদুল ইসলাম খান।

১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ডা. মো. ফজলুল হক সোহেলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী মো. রেজাউল হক দুলাল।

সভায় জামেয়ার সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ জাবেদ, এমদাদ আহমেদ সিদ্দিকী, হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, ড. সুলতান আহমেদ টিপু, তারেক আহমদ খান, ডা. রেদওয়ানুর রহমান খান, নূরুল আলম, ড. ইমাদুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ সহিদুল হক সোহেল, মুশফিক উস সামাদ চৌধুরী, রেদা মঈন আল হামিদ, সাইফুল ইসলাম শাকিল, মুহিবুর রহমান মুহিব, আনোয়ার হক, ওমর শরীফ নুমান, আবু নাসের, এরশাদুল হক মামুন, নিয়াজ আজিজুল করিম, আব্দুল মুনিম রুহেল, ইমরান হাসান লস্কর, আব্দুল কবির, ডা. হোসাইন আহমদ, জুনায়েদ কবির, আবু সায়েম, তাহমিম সুবহান বাবু, ডা. এম. এ. আউয়াল চৌধুরী আশিক, রুমেল, তানভীর, রুমন, খান তাইফুর, জাহেদ, রুমান, আরিফ, আদিব ও আসিফসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও আদর্শ গঠনের অন্যতম বাতিঘর। এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিকতাসম্পন্ন, মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

৫০ বছর পূর্তি অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: