সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘দেবদাস’-এ চুনীলাল হতে এক বাক্যে রাজি হয়েছিলেন জ্যাকি শ্রফ

ডেইলি সিলেট ডেস্ক ::

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ সিনেমাটি বানাতে গিয়ে চুনীলালের চরিত্রের জন্য অভিনেতা খুঁজতে বিপাকে পড়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। অনেকের কাছে প্রস্তাব দেওয়া হলেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত জ্যাকি শ্রফের সম্মতিতে চরিত্রটি পান নির্মাতা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে চুনীলাল হয়ে ওঠার গল্প বলেছেন জ্যাকি শ্রফ। তিনি বলেন, “কেউই ওই চরিত্রটা করতে চাইছিলেন না, কারণ শাহরুখ খান সেখানে দেবদাসের চরিত্রে অভিনয় করছেন। সবার নজর থাকবে শাহরুখের দিকে। যখন কেউ ওই চরিত্রটি করতে রাজি হলেন না, তখন প্রস্তাব আসে আমার কাছে। আমি একবাক্যে রাজি হই। বলি, ‘হ্যাঁ, আমি করব।’”

জ্যাকি আরও বলেন, “পরে জিজ্ঞাসা করি আমার জন্য কী আছে? নির্মাতা বলেন, ‘আপনার জন্য একটি গান এবং এই সংলাপগুলো রয়েছে।’”

সংলাপ পড়ে জ্যাকি জানিয়ে দিয়েছিলেন, সিনেমায় তাঁর উপস্থিতি যতই কম হোক, তাতে আপত্তি নেই। তাঁর কথায়, “আমি সংলাপগুলো পড়লাম এবং বললাম, ‘বিরতির পরেও যদি আমার চরিত্র ঢোকে, তাতেও আমার কিছু যায় আসে না।’”

যেসব চরিত্রে অন্যরা অভিনয় করতে চান না, সেসব চরিত্রই অনেক সময় তাঁর কাছে আসে বলে জানিয়েছেন জ্যাকি। তবে এ নিয়ে তিনি মনঃক্ষুণ্ন নন বলেও জানান।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালের ১২ জুলাই। সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, পার্বতী চরিত্রে ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখীর ভূমিকায় ছিলেন মাধুরী দীক্ষিত। জ্যাকি শ্রফ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন কিরণ খের, দিনা পাঠকসহ আরও অনেকে।

জ্যাকিকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো’ সিনেমায়। তাঁর নতুন সিনেমা ‘কালি খেতি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। হরর ঘরানার সিনেমাটি চলতি মাসের ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: