সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলা চালালো হুথিরা

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে, এই হামলায় বিমানবন্দরটিতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলো প্রতিহত করার কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন এই হামলা সংঘটিত হয়।

আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের গোষ্ঠী রিয়াদ বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি নজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশায়িত এলাকার একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: