সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ৩৯ সেকেন্ড আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক। সোমবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার তিন্দু এলাকায় এ ঘটনা ঘটে বলে থানচি থানার ওসি কানন সরকার জানান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম বলেন, দুর্ঘটনার শিকার পর্যটকদের সবাই কক্সবাজারে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা আলীকদম হয়ে তিন্দুতে সাঙ্গু নদীর রাজা পাথর এলাকায় বেড়াতে যান। তিন্দু বাজার পৌঁছার আগে খাড়া পাহাড়ে নামার সময় পর্যটকবাহী জিপ দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন, এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের হয়ত থানায় নেওয়া হবে।

থানচি উপজেলার পর্যটক গাইড ক্লেমেন্ট ত্রিপুরা বলেন, থানচি-আলীকদম সড়কের ২১ কিলো এলাকা থেকে তিন্দু বাজার পর্যন্ত সম্প্রতি একটি নতুন সড়ক হয়েছে। সড়কটি ভয়ঙ্কর খাড়া ও বিপজ্জনক। আলীকদম থেকে আসা গাইডরা সরাসরি থানচিতে না এসে ওই সড়ক দিয়ে পর্যটকদের নিয়ে যায়। কারণ থানচি সদরে আসলে নিবন্ধন করে আবার নৌকা ভাড়া করে তিন্দু যেতে হয়। খরচ বাঁচানোর জন্য এটা করে থাকে। কিন্তু তিন্দুর নতুন এই সড়কটি পর্যটক গাড়ি চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ওই সড়কে ছোটখাট সবসময় দুর্ঘটনা ঘটে থাকে।

ওসি কানন সরকার, দুর্ঘটানার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: