সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৫ সেকেন্ড আগে
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ৮১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকার ২৩ নম্বর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীরের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার দুর্ভা ডাঙ্গা, জাজিয়া এলাকায়। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় খলিল মিয়ার বাসার ২৩ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৩, তারিখ ২ অক্টোবর ২০২৬।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: