সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ডেইলি সিলেট ডেস্ক ::

অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দীর্ঘ প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। বিশেষ এ রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট তথ্যমতে, সাধারণত ৬-৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নির্দিষ্ট কিছু কারণে সব শিশু এ ক্যাপসুল খেতে পারবে না। কোন শিশুরা এ ক্যাপসুল পাবে আর কারা পাবে না, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় কর্মসূচির কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে।

যারা খেতে পারবে

হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যায়। অর্থাৎ এসব সাধারণ শারীরিক সমস্যা ক্যাপসুল দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়।

কারা এই ক্যাপসুল পাবে না

৬ মাসের কম বয়সি : যেসব শিশুর বয়স এখনো ৬ মাস পূর্ণ হয়নি, তাদের এ ক্যাম্পেইনের ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে নির্দেশনা রয়েছে।

সম্প্রতি উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়া শিশু : গত এক মাসের (২৮–৩০ দিন) মধ্যে যেসব শিশু অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে, তাদের এ ক্যাম্পেইনে পুনরায় ক্যাপসুল দেওয়া হবে না।

গুরুতর অসুস্থ : কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় থাকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে এ ক্যাপসুল দেওয়া যাবে না।

এদিকে, ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে।

১. ৬-১১ মাস বয়সি শিশুদের দেওয়া হবে নীল রঙের ক্যাপসুল।

২. ১২-৫৯ মাস বয়সি শিশুদের দেওয়া হবে লাল রঙের ক্যাপসুল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: