সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সঠিক গাইডলাইনই একজন শিক্ষার্থীকে প্রকৃত ও কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে : সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের সঠিক গাইডলাইনই একজন শিক্ষার্থীকে প্রকৃত ও কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। শিক্ষক ও অভিভাবকদের আগে নিজেদের মধ্যে নৈতিকতার চর্চা করতে হবে এবং শিক্ষার্থীদেরও নৈতিক শিক্ষা দিতে হবে।

শনিবার (২৭ জুন) সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুক্তার হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই। তবে কোমলমতি শিক্ষার্থীদের যতদূর সম্ভব মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে এবং শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে তাদের মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।

প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা কার সঙ্গে চলাফেরা করে, কার সঙ্গে মিশে এবং নির্ধারিত সময়ে পড়ালেখা সম্পন্ন করছে কিনা, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, পুরস্কার বিতরণ এবং অ্যাসোসিয়েশনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: