সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চানখারপুলে ২ বাসের চাপায় যুবক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর চানখারপুল এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জয়দেব (৪০) রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. মুছা গাজী বলেন, বিকেলে চানখাঁরপুল এলাকায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আর বলেন, স্থানীয়রা দুটি বাসই আটক করে রেখেছে।

জয়দেবের সহকর্মী মিজানুর রহমান বলেন, সকালে আমরা শাহবাগ এলাকায় ছিলাম। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে তার বাসায় যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাসপাতালে এসেছি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: