সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার আবার চালু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার খুলতে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বৈঠক করেন।

বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, মরিশাসে জনবল রপ্তানির বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়েছে। বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসে জনশক্তি পাঠানোর লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সিদ্ধান্ত নিতে দেশটির সরকারকে অনুরোধ করেন।

বাংলাদেশের ‘দক্ষ জনশক্তির সক্ষমতা’ তুলে ধরে মন্ত্রী বলেন, “টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত।”

বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, “বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী। বিশেষ করে মরিশাসের ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।”

পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের আগ্রহের কথাও তিনি বৈঠকে প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: