![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বড় পর্দায় এবার নতুন করে জুটি বাঁধছেন অভিনেতা আবদুন নূর সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ‘দুজনে’ নামক নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের।
সিনেমাটি নির্মাণ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সজল ও মিষ্টি জান্নাত। জানা গেছে, আগামী ১২ মে থেকে শুরু হবে শুটিং।
দেবাশীষ বিশ্বাস জানান, সিনেমাটি রোমান্টিক জার্নির গল্প। ভিন্ন দুই পরিস্থিতি থেকে দুই মানুষের এক হওয়া এবং এরপর শুরু হওয়া ভালোবাসার যাত্রা নিয়েই সিনেমার গল্প এগোবে।
তিনি বলেন, ‘পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা। ‘দুজনে’ আসলে একটি ভালোবাসার জার্নি।
’ মিষ্টি জান্নাত বলেন, ‘দেবাশীষ দাদা গুণী এক নির্মাতা। তার কথা মতো ‘দুজনে’-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, দ্রুত এই কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারব।’
আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হচ্ছে ‘দুজনে’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।