সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আর্কের হাসানের মা মারা গেছেন

ডেইলি সিলেট ডেস্ক ::

‘আর্ক’ ব্যান্ডের শিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসানের মা মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে সোমবার (৩ মে) দুপুরে রৌশনারা আজিজের মৃত্যু হয়; তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এই শিল্পীর মায়ের মৃত্যুর খবরটি ফেইসবুকে জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান।

তিনি লিখেছেন, ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওই পোস্টে হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে টিংকু লিখেছেন, মায়ের বিদায়ে একজন মানুষের পৃথিবী কতটা শূন্য হয়ে যায়, তা ভাষায় প্রকাশ করার মত নয়। হাসান ভাই এবং তার শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।

গায়কের মায়ের জানাজার নামাজ লালমাটিয়া বিবি মসজিদে হবে বলেও জানিয়েছেন টিংকু।

সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলুর নেতৃত্বে ১৯৯০ সালে ‘আর্ক’ যাত্রা শুরু করার পর যোগ দেন পঞ্চম ও হাসান। নব্বইয়ের দশকজুড়ে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন এ ত্রয়ী।

নব্বইয়ের শেষদিকে ‘সুইটি’ গানটি দিয়ে আলোচনায় আসেন ‘আর্ক’। হাসানের কণ্ঠে গাওয়া ওই গানটি তরুণদের মুখে মুখে ফিরেছে তখন।

এছাড়া হাসানের কণ্ঠে ‘সেদিনও আকাশে ছিল চাঁদ’, ‘হারিকেন লণ্ঠন’, ‘তোমার জন্য’, ‘হারিয়ে গেছি’, ‘যাবো না বাড়ি’, ও ‘যা রে যা উড়ে যা’, ‘গুরু’, ‘পাগল মন’সহ অনেক গান দিয়ে শ্রোতা হৃদয়ে শক্ত অবস্থান গড়েন আর্ক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: