সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজ আসনে হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নিজ আসন কোলাথুরে পরাজিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির দল টিভিকের প্রার্থী ভিএস বাবুর কাছে পরাজিত হয়েছেন তিনি।

সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত টিভিকে ১১টি আসনে জয়লাভ করেছে এবং আরও ৯৬টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে, শাসক দল ডিএমকে চারটি আসনে বিজয়ী হয়েছে এবং আরও ৬৭টি আসনে এগিয়ে ছিল।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হলো ১১৮টি আসন।

টিভিকে-এর এই সাফল্যের কারণ হিসেবে তরুণ ভোটারদের জোরালো সমর্থন, সরকারবিরোধী মনোভাবের সুবিধা এবং একটি সুপরিকল্পিত তৃণমূল স্তরের প্রচার কার্যক্রমকে উল্লেখ করা হচ্ছে। এই ফলাফল তামিলনাড়ুর দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সোমবারের ফলাফলের প্রাথমিক প্রবণতায় দেখা গেছে, চেন্নাই অঞ্চলের ৩৭টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে থেকে টিভিকে দুর্দান্ত অগ্রগতি করেছে। এছাড়াও, ৬৫টি শহুরে আসনের মধ্যে ৪৯টিতেই তাদের প্রার্থীরা এগিয়ে ছিল। এই সাফল্য মূলত ডিএমকের আসন হারানোর ফলেই এসেছে বলে মনে করা হচ্ছে।

ভোটগণনার দিনে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিপুল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বিজয়ের নেতৃত্বাধীন দলটি প্রাথমিকভাবে জানিয়েছিল যে, তারা তামিলনাড়ুতে ‘কোনো সমর্থন ছাড়াই’ সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: