সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না’

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি মাসে (এপ্রিল) জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ, কোনো সংকট হবে না।

তিনি বলেন, ইরান যে ছয়টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি আসলেই ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

মনির হোসেন চৌধুরী বলেন, মজুতের প্রবণতা বন্ধ হলে জ্বালানির সংকট থাকবে না। প্রত্যেক নাগরিকের জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ মধ্যএশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: