সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

ফেনীর সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাদের একজন, ঢাকার বাংলামোটর এলাকার মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোরশেদ (৩৯) ও লালবাগ এলাকার সোহাগ (৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আসাদুল বলেন, “রামপুর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার কাজের সিগন্যাল দেখে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী ‘শ্যামলী পরিবহনের’ একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কয়েকটি বাসের জট লেগে যায়। তখন বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ‘দোয়েল পরিবহনের’ একটি স্লিপার বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়।”

তিনি বলেন, “এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী ও দোয়েল পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।”

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস সরিয়ে নেওয়া হয় এবং আহতদের উদ্ধার করে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন বন্ধ রেখে সংস্কার কাজ চলছিল। যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য ওই স্থানে ১৫ দিন আগে স্পিড ব্রেকার বসানো হয়েছে এবং সাদা রঙ দিয়ে মার্ক করা হয়েছে।”

আগামী ৩০ মার্চ পর্যন্ত সড়কের এই অংশে যান চলাচলে কিছুটা অসুবিধা থাকবে জানিয়ে তিনি বলেন, এজন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: