সর্বশেষ আপডেট : ১০ মিনিট ২৩ সেকেন্ড আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জেলা প্রশাসকের সহায়তায় কারামুক্তি পেলেন বিদ্যুৎ বিল দিতে না পারা মঙ্গল

স্টাফ রিপোর্টার ::

মাত্র ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় তিন মাস কারাগারে ছিলেন মঙ্গল দাস। পরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের হস্তক্ষেপে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা-বাগান এলাকার বাসিন্দা বিরশা দাসের ছেলে।

জানা গেছে, ২০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় গত ১৮ ডিসেম্বর বিদ্যুৎ আদালত মঙ্গল দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় মঙ্গল দাস তার সঙ্গে সাক্ষাৎ করে নিজের অসহায় অবস্থার কথা জানান। বিষয়টি শুনে জেলা প্রশাসক তাকে সহায়তার আশ্বাস দেন।

পরে জেলা প্রশাসক বিদ্যুৎ আদালতকে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর পরিপ্রেক্ষিতে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) তাকে জামিনে মুক্তি দেন।

প্রায় তিন মাস কারাগারে থাকার পর মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মঙ্গল দাস। স্থানীয়রা জেলা প্রশাসকের মানবিক এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: