সর্বশেষ আপডেট : ৩৭ মিনিট ০ সেকেন্ড আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট জেলার নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক

স্টাফ রিপোর্টার ::

সিলেট জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট জেলায় যোগদান করেন।

দুপুরে সিলেট রেঞ্জ কার্যালয়ে গিয়ে তিনি সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডিআইজি মুশফেকুর রহমান সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম এবং সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান।

এর আগে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ড. চৌধুরী মো. যাবের সাদেক ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সুনামের সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: