সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অবশেষে যৌন নিপীড়ক শরিফকে আটক করেছে পুলিশ

সিলেটের কানাইঘাটে শিশু যৌন নিপীড়নের ভিডিও ভাইরালের ঘটনায় পলাতক অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে আটক করেছে পুলিশ। শুক্রবার বালাগঞ্জের তাজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফ উদ্দিনের মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। ভাইরাল হওয়া ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাস্থল এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভাষা ও উচ্চারণ দেখে স্থানীয়রা ধারণা করছেন, এটি বৃহত্তর জৈন্তাপুরের ১৮ পরগনা এলাকায় ঘটতে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। পরে হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান শনাক্ত করা গেলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: