সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা প্রশাসনের দুই কর্মচারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া এবং পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী। তারা দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ডাকপত্র বিলি করতে গিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন জুয়েল ও শব্দর আলী। পথিমধ্যে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শব্দর আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেটে রেফার করার পথে তারও মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।”

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, “একজন ঘটনাস্থলেই মারা গেছেন, অন্যজনকে সিলেটে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।”

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, নিহত দুইজনই ডিসি অফিসে জারিকারক পদে কর্মরত ছিলেন। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এ দুর্ঘটনায় তাদের প্রাণ দিতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: