![]()


স্পোর্টস ডেস্ক::
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে একাদশে ফিরেছেন সাইফ হাসান।
ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে টাইগাররা।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা দল থেকে একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাঁদের পরিবর্তে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সাইফ হাসান শুধু স্কোয়াডেই ফেরেননি, একাদশেও জায়গা করে নিয়েছেন। বিসিবির আশা, এই নতুন সংযোজনরা ব্যাটিং–বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।
ম্যাচের শুরুতেই বল হাতে আলো ছড়ান তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারেই নিজের প্রথম বলেই ডাচ ওপেনার ম্যাক্স ওদাউদকে আউট করেন তিনি। এরপর একই স্পেলে ফেরান আরেক ওপেনার বিক্রমজিত সিংকেও।
এরপর দশম ওভারে বল হাতে জ্বলে ওঠেন সাইফ হাসান। প্রথমে স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে দেন, একই ওভারে সাজঘরে পাঠান তেজা নিদামানুরুকেও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।