সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৫ আগস্ট ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর মহানগর এলাকায় একদিনের জন্য ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হলো।

পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কারণ উল্লেখ করা হয়নি।

পুলিশের একজন কর্মকর্তা জানান, শুক্রবার আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোণিত) এর কালো ফানুস উড়ানোর একটি পরিকল্পনার খবর তাদের কাছে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

সাধারণত বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নির্বিঘ্ন উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে ফানুস, পটকা কিংবা আতশবাজি ব্যবহার না করার নির্দেশনা থাকে। তবে নির্দেশনা মানার ক্ষেত্রে প্রায়ই অনীহা দেখা গেছে।

ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি ফানুস থেকে বাসা ও দোকানে আগুন লাগার ঘটনা এবং মেট্রোরেলের লাইনে আটকে দুর্ঘটনার ঝুঁকি তৈরির নজিরও রয়েছে।

এর আগে, গত বছর আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: