সর্বশেষ আপডেট : ১৭ মিনিট ৩৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্কটল্যান্ডে শুরু ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং

ডেইলি সিলেট ডেস্ক ::

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা ফ্র্যাঞ্চাইজি স্পাইডার-ম্যান-এর নতুন পর্ব স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে-এর শুটিং। প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এই শুটিং, যেখানে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড।

শুটিংয়ের জন্য গ্লাসগোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শহরের সড়ক, পার্ক ও ঐতিহাসিক স্থাপনাগুলো সাজানো হয়েছে সিনেমার দৃশ্য অনুযায়ী। শুটিং দেখতে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের ভিড় জমছে। অনেকেই কাছ থেকে টম হল্যান্ড ও অন্যান্য অভিনেতাদের দেখার সুযোগ পাচ্ছেন।

একটি অ্যাকশন দৃশ্যের শুটিং শেষে স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ভক্তদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। স্পাইডারম্যানের পোশাকে থাকা হল্যান্ড সেলফি তোলেন, ছবি দেন এবং শিশুদের সঙ্গেও কথা বলেন। অনেক শিশু স্পাইডারম্যানের পোশাক পরে শুটিং দেখতে আসে।

এখনও সিনেমাটির কাহিনী নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা সংস্থা মার্ভেল। তবে ধারণা করা হচ্ছে, এই পর্বে স্পাইডারম্যানের জীবনে নতুন মোড় আসবে এবং যুক্ত হবে কিছু নতুন চরিত্র। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে মুক্তি পাবে আগামী বছরের জুলাইয়ে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: