সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপির ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে, উদ্বৃত্ত ১০ কোটির বেশি

ডেইলি সিলেট ডেস্ক ::

২০২৪ সালের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের হিসাবে দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় এবং ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা ব্যয়। সব মিলিয়ে দলের কাছে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাবপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী জানান, দলের আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচী, লিফলেট ও পোস্টার ছাপানোসহ বিভিন্ন খাতে।

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ মেরুদণ্ডহীন লোকদের ইসিতে বসিয়ে কারচুপির ভোট আয়োজন করেছে। তবে এবার নির্বাচন কমিশন যেন গণতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখে, সে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে, সেটি সরকারকে মোকাবিলা করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: