সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়ৈ (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে জগন্নাথ হলের ভেতরে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে, হলের ভেতরে রাস্তার পাশে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি দ্রুত সেখানে ছুটে গিয়ে আরও কয়েকজনের সহযোগিতায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যান।

মানিক আরও বলেন, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। তবে তিনি লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, তা স্পষ্ট নয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, আনুমানিক সাড়ে ৫টার দিকে একজন ক্লিনার ওপর থেকে কিছু পড়ার শব্দ পান। কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। পরে দারোয়ান আমাকে জানালে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে শাহবাগ থানা পুলিশ এসে তার পকেট থেকে একটি নৃবিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র পায়। এরপর সহপাঠীদের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, সঞ্জয় কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি গত দুই দিন হলে ছিলেন না। আজ ভোর ৪টার দিকে হলে ফিরে এসে ৪টা ১০ মিনিটে ভবনের ছাদে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: