সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার ::

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬-৭ জন। শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার কুরুয়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, দুটি বাসই অতিরিক্ত গতিতে চলছিল, ফলে কুরুয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিক পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় ‘এনা’ ও ‘ইউনিক’ পরিবহনের দুটি বাস জড়িত ছিল। ইউনিক পরিবহনের বাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল এবং এনা পরিবহনের বাসটি সিলেটের দিকে আসছিল। কুরুয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন।

তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: