সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘‘জামিনে মুক্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে কৌশিক হোসেন তাপস কারাগার ত্যাগ করেন।’’

২০২৪ সালের ৪ নভেম্বর রাত ৩টার দিকে উত্তরার বাসার এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৮ জুলাই রাজধানীর আজমপুরে কোটা আন্দোলনের সময় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গানবাংলা টিভির প্রধান নির্বাহী হিসেবে পরিচিত তাপসের গ্রেপ্তার ও মামলাটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। জামিন পাওয়ার পর তিনি আপাতত মুক্ত, তবে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: