সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজীবন নিষেধাজ্ঞার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েছেন পাকেতা

ডেইলি সিলেট ডেস্ক ::

কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকেতা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডারের বিরুদ্ধে স্পট-ফিক্সিং অভিযোগের অভিযোগ উঠেছে। যার তদন্ত প্রক্রিয়া শুরু হলেও তা এগোচ্ছে ধীরগতিতে। এর ফলে বাড়ছে পাকেতার উদ্বেগ। আর সেই মানসিক চাপে পড়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন এই মিডফিল্ডার।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) লুকাস পাকেতার বিরুদ্ধে চারটি স্পট-ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত করছে। যেখানে অভিযোগ উঠেছে— ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তার বাজি ধরার উদ্দেশ্য ছিল। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আজীবন নিষেধাজ্ঞা পেতে পারেন ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কোচ গ্রাহাম পটার বলেন, ‘এই সপ্তাহটা ওর জন্য ভীষণ কঠিন ছিল, এটা সবাই বুঝতে পারবেন। মানসিক চাপে ও অসুস্থ হয়ে পড়ে, ফলে ইউনাইটেড ম্যাচে তাকে ঝুঁকিতে ফেলতে চাইনি। তবে সে এখন আবার অনুশীলনে ফিরেছে, দলকে সাহায্য করতে চায়। আমরা দেখবো পরের সপ্তাহে তাকে কীভাবে ব্যবহার করা যায়।’

এই মাসের শুরুতে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে একটি হলুদ কার্ড দেখার পর মাঠেই অঝোরে কেঁদে ফেলেন পাকেতা। তার সেই কান্না দেখে ফুটবল বিশ্বও আঁচ করে নেয় তার ভেতরের যন্ত্রণা। পরে পাকেতার স্ত্রী মারিয়া এডুয়ার্দা ফর্নিয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানান, ‘আমাদের পরিবার এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে।’

অনেকেই প্রশ্ন তুলছেন, এত গুরুত্বপূর্ণ এক অভিযোগে এত ধীরে তদন্ত প্রক্রিয়া কেন চলছে? খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত না এলে পাকেতার মতো আরও অনেক ফুটবলারের ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়তে পারে।

পাকেতা কতটা প্রস্তুত তা নিয়েও সংশয় থাকলেও, ওয়েস্ট হ্যাম রোববার ঘরের মাঠে তাদের ২০২৪-২৫ মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। শেষ ম্যাচে জয় পেতে চাইবে তারা, তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে লুকাস পাকেতার ভবিষ্যৎ—ফুটবলে তার ফিরে আসা, নাকি নিষিদ্ধ হওয়ার দুঃস্বপ্ন? সময়ই এর উত্তর দেবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: