![]()


কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে পৌর এলাকার আলালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, কামরুল ইসলাম একটি মামলার এজাহারনামীয় আসামি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।