সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জিম্মি ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ডেইলি সিলেট ডেস্ক ::

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৫৫ জন জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। বুধবার দুপুর ২:৩০টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় নাফ নদের ট্রানজিট ঘাটে তাদের ফিরিয়ে আনা হয়, জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে জেলেদের অপহরণ করা হয়, আর সর্বশেষ ৮ এপ্রিল চারটি ট্রলারসহ ২৩ জন জেলেকে আটক করা হয়। এই বিষয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করা হয়।

ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক, বাকি ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তর এবং ক্যাম্পে ফিরিয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: