![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলার ওসমানীনগর থানার দয়ামীর এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দয়ামীর বাজারের উত্তর পাশে পরিত্যক্ত কৃষি অফিস সংলগ্ন একটি ভবনে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের জন্য নিরাপদ সমাজ গঠনে র্যাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।