সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ২৯৮ বস্তা চিনিসহ আটক ২

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটককৃতরা হলেন-জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও জৈন্তাপুর থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

জব্দকৃত চিনির বাজারমূল্য-৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মো. জয় (৩৭) বলে জানায় তারা। আটক মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানার এফআইআর মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: