সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৪৬ সেকেন্ড আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে তিন সংগঠনের পদযাত্রা

ডেইলি সিলেট ডেস্ক ::

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে পদযাত্রা করবে। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।

শনিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিএনপির এই তিন সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করবেন নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

অনুষ্ঠেয় এই কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: