সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের ৫ থানার ওসি প্রত্যাহার

সিলেট জেলা পুলিশের ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন-সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: