সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইন শৃঙ্খলা বাহিনীকে অভ্যর্থনা জানানোর আহ্বান তিশার

ডেইলি সিলেট ডেস্ক :

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সামাজিক মাধ্যমে কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ছিলেন এই দলে। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা ও ঢাকার বাইরে থানায় থানায় হামলা, অগ্নি অসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার অভাবে কর্মবিরতির ঘোষণা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই। এ বিষয়ে তিশা তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর আহ্বান জানালেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে।

কারণ তারাও আমাদের দেশের অংশ।এর আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: