সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ১৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইস্তেখার আহমদ চৌধুরী (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

মঙ্গলবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত ইস্তেখার আহমদ চৌধুরী (৩৯) সিলেটের জকিগঞ্জের লিয়াকতপুর গ্রামের মো.আব্দুছ ছালামের ছেলে।

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় শিবগঞ্জ সোনারপাড়া সাকিনস্থ নবারুন আবাসিক এলাকার ৩৬৭নং বাসায় অভিযান চালিয়ে দ্বিতীয় তলা থেকে ইস্তেখার আহমদ চৌধুরী গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: