সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান ইসরায়েলের ওপর হামলা চালাবে। এ হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন খবরে আজ শুক্রবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর সিএনবিসির

এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়।

সম্প্রতি জর্ডানে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এমন অস্থিরতার মধ্যেই ফের তেলের দাম বাড়ল।

আগামী মাসে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির প্রতি ব্যারেলের দাম আজ শুক্রবার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: